দৈনিক দেশ বাংলা
১৬ জানুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলাকায় শান্তি বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠিন হস্তে দমন করা হবে‎— ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

তরিকুল মোল্লা, ‎বাগেরহাট:

এলাকায় শান্তি বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠিন হস্তে দমন করা হবে‎ বললেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

‎শুক্রবার (১৬ জানুয়ারি) বাগেরহাট সদরের গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ইতোমধ্যে নারীদের কর্মঘন্টা কমানোর ঘোষণা দিয়ে তাদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে। আপনারা জানেন বিএনপি চায় নারী পুরুষকে নিয়ে সম অধিকারের ভিত্তিতে দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে।

নারীদের উদ্যেশ্যে তিনি বলেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে একটি বৈষম্যহীন সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে।

‎৩নং গোটাপাড়া ইউনিয়ন বিএনপি”র মহিলা দলের সভানেত্রী মেঘনা আক্তার এর সভাপতিত্বে বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দলনেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, সাবেক জেলা যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল। এডভোকেট সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা নিয়ামুল কবির রাহুল, গোটাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাশারাত হাওলাদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খাঁন, মহিলা দলের শিরিনা আক্তার, সালমা আক্তার, মনিরা ইসলাম, শামিমা নাসরিন’সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণ করা হয়।।
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০