দৈনিক দেশ বাংলা
১৫ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক দানাজপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি। ১৫ জানুয়ারি -২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দানাজপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪০/৩-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এর আহবানে অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং কমান্ড্যান্ট, ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এবং ৬৩ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী অরুন কুমার ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য স্টাফ অফিসার, কোম্পানী/বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজিবি’র নিকট হস্তান্তর এবং যেকোনো পরিস্থিতিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে দৃঢ়ভাবে দাবি জানানো হয়।

 

এছাড়াও ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্তে অপরাধীদের আটক করে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

 

সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ কোম্পানি/বিওপি কমান্ডার পর্যায়ে নিয়মিত তথ্য আদান–প্রদান ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্ব প্রদর্শনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ বিজিবি-বিএসএফ এর মধ্যকার নিয়মিত পেশাগত যোগাযোগ ও সমন্বয়কে দৃঢ় করে এবং আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ হ্রাসে সহায়তা করে।

 

উল্লেখ্য, দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০