দৈনিক দেশ বাংলা
১৪ জানুয়ারী ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-২ আসনের ব্যারিস্টার জাকিরের সঙ্গে বাজার সমিতির মতবিনিময় সভা

(বাসস) : বাগেরহাট সদর-কচুয়া-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ বেলা ১১ টায় বাগেরহাট মাছ বাজার, কাঁচা বাজার ও মাংস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন কারণে তারা সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারেননি। বিশেষ করে ঘন ঘন চাঁদা দেয়ার কারণে অনেক ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক দুরবস্থার মধ্যে দিন কাটিয়েছেন।

এ সময় ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্য, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। ব্যবসায়ীরা যেন হয়রানি ও অবৈধ চাঁদাবাজির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং স্বচ্ছ লেনদেন ব্যবস্থা নিশ্চিতে তিনি বিভিন্ন সাজেশনমূলক বক্তব্য উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাজারের বিভিন্ন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তালুকদার শহীদুল ইসলাম স্বপন, পিসি কলেজ সাবেক জিএস যুবদল নেতা নিয়াজ হোসেন শৈবালসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০