দৈনিক দেশ বাংলা
৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের দশানী এলাকায় অবস্থিত বাঁধনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শহর সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবিক কার্যক্রমে বাঁধনের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার সভাপতি খন্দকার জাহিদ হোসেন (মিন্টু)। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী সদস্য শেখ মোঃ হাফিজুর রহমান, প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, হিসাব রক্ষক ফাতেমা খাতুন, যুব সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, শেখ ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সলিল ঠাকুরসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠান শেষে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এলপিজির দাম যাচাইয়ে মোবাইল কোর্ট, জরিমানা ১৪ হাজার

১

সুন্দরবন ঘেঁষে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের নির্দেশ

২

যেখানে দাঁড়িয়ে বাঁধের দাবি, সেই জায়গাটিও এখন নদীতে

৩

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির সমাবেশ

৪

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৭

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৮

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৯

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

১০

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

১১

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

১৩

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১৫

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১৬

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৭

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৮

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৯

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০