দৈনিক দেশ বাংলা
৬ জানুয়ারী ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় সিএইচটি সম্প্রীতি জোটের পথসভা।

হেলাল উদ্দীন (মিঞাজী)

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে দারুচ্ছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসার সিএইসটি সম্প্রীতি জোটের পথসভায় আহ্বায়ক থোয়াইচিং মং চাক বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তির প্রতিষ্ঠা কাজ করে যাচ্ছি। ঐক্যবদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তুলতে আমাদের সবাই মিলে কাজ করতে হবে।পাহাড়ের নানা বর্ণে,ধর্মে মানুষ বসবাস। আমাদের এই অঞ্চলে মানুষ খুবই শান্তি প্রিয়। আঞ্চলিক বিচ্ছিন্ন সংগঠন ইউপিডিএফ,জেএসএস চাঁদাবাজি,অস্ত্র ঝনঝনা ভয় দেখিয়ে আধিপত্যই কর্তৃত্ব করতে চাই। বিচ্ছিন্নবাদী সংগঠন বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এই অঞ্চলে জনগোষ্ঠী সবাই বাংলাদেশী নাগরিক। সুতরাং সকল ১৪টি জাতিস্বত্বা মাঝে প্রকৃত শান্তি স্থায়ী সমাধানের জন্য আমাদের সকলেই এগিয়ে আসতে হবে।

এই অঞ্চলের জনগোষ্ঠীকে ডাস্টবিনের ফেলে রাখা হয়েছে রাষ্ট্রের যেকোনো রাজনৈতিক দল সরকার।পাহাড়ের বাঙালি, অ-বাঙালি জনগোষ্ঠী সবাই সমতলে মত পরিবর্তন হতে হবে।

পার্বত্য তিন জেলা সংসদীয় আসন বৃদ্ধিতে আমাদের সকলেই আওয়াজ তুলতে হবে।তখনি পাহাড়ের দূর্গম এলাকা সরকারি বরাদ্দ টাকা সকল জাতিগোষ্ঠী ভোগ করতে পারবে।

শিক্ষা,স্বাস্থ্য, বেকারত্বদূরীকরণ যোগাযোগ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামে অতি দ্রুত জরুরি।

আমাদের এলাকা সমস্যাগুলো চিহ্নিত করে রাষ্ট্রকে জানান দিতে হবে। মেইনস্ট্রিম মিডিয়া তুলে ধরতে হবে।

অন্যথায় বিকল্প নেই, আমরা যদি জোরালোভাবে দাবি উত্থাপন করতে পারি। অবশ্যই পার্বত্য চট্টগ্রামে সকল সমস্যা বঞ্চনা,অনাস্থা মুছে যাবে।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পাইশিখই মারমা, মুখপাত্র সিএইচটি সম্প্রীতি জোট পাইমংথুই মারমা প্রেম, সদস্য কেন্দ্রীয় কমিটি, শাহীন আলম সদস্য কেন্দ্রীয় কমিটি, ও মাওলানা জালাল উদ্দিন ফারুকী পরিচালক আল মারকাজুল ইসলামি দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

১

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

২

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৩

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৪

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

৬

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

৭

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

৮

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৯

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১০

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১১

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১২

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৩

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৫

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

১৬

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের প্রেস ব্রিফিং

১৭

রামপাল-মোংলা সড়ক সম্প্রসারণে দশানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১৮

দেশে নৈরাজ্য  সৃষ্টিকারিদের প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।

১৯

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

২০