দৈনিক দেশ বাংলা
৬ জানুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

oppo_0

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বাগেরহাট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। আসন্ন নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দলের প্রতিটি ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “দলের অভ্যন্তরীণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” তিনি কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেন।
সঞ্চালকের বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন, “তৃণমূল পর্যায়ে জনসংযোগ জোরদার করতে হবে। প্রতিটি ভোটারের কাছে দলের বার্তা পৌঁছে দিতে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি নির্বাচনী কৌশল বাস্তবায়নে সকল ইউনিটের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সভায় নির্বাচনী কৌশল, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, গণসংযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম চৌধুরীর গণসংযোগ

১

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

বাগেরহাটে ইনসাফের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

৩

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৭ লাখ টাকার সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ 

৪

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন এমপি আনু

৫

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ

৬

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

৭

বাগেরহাটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

নাইক্ষ্যংছড়ি তাহফিজুল কুরআন একাডেমী ও এতীমখানার অভিভাবক সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষার ফলাফল

৯

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

মোংলায় ক্লোন ফিঙ্গার ব্যবহার করে বিকাশ-নগদের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ৯

১১

Dr. Nazrul Islam Faruqui Receives Certificate from Boston University

১২

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

১৩

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি আনু

১৪

রামপালে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

ঝলমলিয়া দিঘি রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী টিম গঠন

১৮

বাইশারীতে মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৯

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

২০