দৈনিক দেশ বাংলা
৪ জানুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

(বাসস): তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে। নির্বাচনের ক্লিয়ার রোডম্যাপ আছে। গণভোটের মেসেজগুলো আছে কাজেই নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে- নির্বাচনটা করা আমাদের জাতীয় দায়িত্ব।

আজ রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিএসআরএফ’র উদ্যোগে সংগঠনের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

গণভোটের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গণভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে। গণভোটে আসলে কি কি  প্রস্তাবনা রয়েছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি- এসব বিষয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে যদি প্রচার করা হয় তাহলে দেশের মানুষ এ সম্পর্কে জানতে ও বুঝতে পারবে।

তিনি বলেন, মানুষকে আসলে উদ্বুদ্ধ করতে হবে। মানুষ ভোট দিতে আগ্রহী। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে এ জন্য মানুষকে তো বিষযগুলো বুঝাতে হবে। তাদেরকে সাধারণ ভোট দিতে এবং গণভোট দিতে উদ্বুদ্ধ করতে কাজ করতে হবে।

নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোন রাজনৈতিক দল করছেনা, এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে। বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে। তথ্যমন্ত্রণালয় ব্যাপকভাবে উঠান বৈঠক করার কাজ শুরু করেছে। গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করার মতো নানা কাজ শুরু হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে-এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে, তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বলা হচ্ছে যে ওকে (মুস্তাফিজ) নেওয়া হবে না। তো এরকম সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি এবং এর পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

২

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

৩

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

৪

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

৫

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

৬

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

৭

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

৮

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৯

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১০

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

১১

শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাইক্ষ্যংছড়ির ইউএনও এনামুল হাসান

১২

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৩

নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১৪

বাগেরহাটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

১৫

জলবায়ু ন্যায্যতা ও নদীভাঙন রোধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

১৬

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী  কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৭

বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, স্থাপন করেছে হেল্প ডেস্ক

১৯

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন তিথি

২০