দৈনিক দেশ বাংলা
২৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

 

বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাটের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মোস্তাফিজুর রহমানের স্মরণে শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আ স ম মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুটি বিভাগে ১০০ মিটার সাঁতারের আয়োজন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে শরীরচর্চা ও ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত আ স ম মোস্তাফিজুর রহমানের স্মৃতিকে ধারণ করে এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আয়োজকেরা বলেন, আ স ম মোস্তাফিজুর রহমান ছিলেন বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে।

 

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মাহফুজ ও মনিরা ইসলাম এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা জানান। তারা বলেন, সাঁতার শুধু একটি ক্রীড়া কার্যক্রম নয়, বরং আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে জলবেষ্টিত বাগেরহাট অঞ্চলে শিশু-কিশোরদের সাঁতার শেখা অত্যন্ত জরুরি।

 

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক

আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও বিএনপি নেতা মো. লিটু শরীফ,ছাএ দল নেতা শেখ আরিফুল ইসলামসহ আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

৩

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৪

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ 

৫

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

৬

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন

৭

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণের ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান

৮

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই,শিশির মনির

৯

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর

১০

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১১

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

১২

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

১৩

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

১৪

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

১৫

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

১৬

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

১৮

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

২০