দৈনিক দেশ বাংলা
২৬ নভেম্বর ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ 

 

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই কার্যকালের জন্য উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন- নাইক্ষ্যংছড়ি আগামী সদরের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু নাসের। অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর মোহাম্মাদ আবু নাসেরকে শপথ বাক্য পাঠ করান বান্দরবান জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা মজলিসের সদস্য এস এম আব্দুচ ছালাম আজাদ।

 

তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার কর্মপরিষদের সদস্য অধ্যাপক ফারুক আহমেদ, মাওলানা ওমর ফারুক সিরাজী।

 

প্রধান অতিথি বলেন, ইসলামি আন্দোলনের নেতৃত্ব নির্বাচন অনন্য রাজনৈতিক দলের মত নয়, এখানে নেতৃত্ব পেলে আল্লাহর ভয় এবং জবাবদিহিতা থাকে। আজকে যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে তারা আল্লাহর সহযোগিতায় ভালোভাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ্।

 

আরও বলেন, বহু চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে জামায়াতে ইসলামী আজ জনগণের দলে পরিণত হয়েছে, জনগণ আশা করছে জামায়াতে ইসলামী হাত ধরেই এই দেশ পরিবর্তন হবে সাংগঠনের নেতৃত্বকে এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল দিতে হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটের ফলাফলকে পরিবর্তন করে দেয়া হয়েছে, দেশের জনগন মনে করে দেশ পরিচালনার দায়িত্বে এখন জামায়াতে ইসলামী থাকার কথা কিন্তু ষড়যন্ত্রের কারনে সেটা সম্ভব হয়নি, আগামীর স্থানীয় সরকার নির্বাচনসমূহে এদের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দেবে।

 

বক্তব্যে তিনি আগামীর নাইক্ষ্যংছড়ি একটি সুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনকে সম্প্রসারিত ও মজবুত করতে সবার সহযোগিতা কামনা করেন। সবশেষে নবনির্বাচিত উপজেলা আমীর মোহাম্মদ আবু নাসের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার

২

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৩

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ 

৪

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

৫

বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন

৬

বাগেরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনে নির্মাণের ব্যতিক্রমী ভ্যানরিকশা প্রচারাভিযান

৭

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই,শিশির মনির

৮

শীতার্ত মানুষের পাশে আশা, বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে ৪০৫টি কম্বল হস্তান্তর

৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে বাগেরহাট পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা

১০

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

১১

সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী

১২

বাগেরহাটে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস পালন

১৩

সিংড়ায় ভেজাল গুড়ের কারখানা ধ্বংস,  মালিককে ১ লাখ টাকা জরিমানা

১৪

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

১৫

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৬

শিশুদের অনলাইন নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ, বাগেরহাটে মতবিনিময় সভা

১৭

বাগেরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ওপ্রতিবাদ সমাবেশ

১৯

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

২০