বাগেরহাট প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে যুব ও কমিউনিটির উদ্যোগসমূহের দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিতকরণ এবং প্রকল্প–পরবর্তী কার্যক্রমের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা SHED-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ActionAid Bangladesh–এর সহযোগিতায় বাস্তবায়িত Action for Transformation (A4T) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ActionAid Bangladesh–এর লিড – ইয়ুথ অ্যান্ড জাস্ট সোসাইটি নাজমুল আহসান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ActionAid Bangladesh–এর ডেপুটি ম্যানেজার (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম) আরিফ সিদ্দিকী।
কর্মশালায় প্রকল্পের সার্বিক অগ্রগতি ও অর্জন তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন SHED A4T প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া ভবিষ্যৎ টেকসইতার কৌশল এবং এক্সিট কর্মশালার উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ActionAid Bangladesh–এর হারিসুর রহমান। উপস্থাপনায় প্রকল্পের আওতায় যুব নেতৃত্ব বিকাশ, কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু সহনশীল উদ্যোগ এবং সামাজিক অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের শোহরাব হোসেন, সমাজসেবা অধিদপ্তরের গিয়াস উদ্দিন, বন বিভাগের বশির আহমেদ খান ও আবুল কাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের শফিউল আলম এবং FIBDV–এর মো. শফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন SHED পিস বিল্ডিং প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর এরশাদুল ইসলাম, SHED IMCN প্রকল্পের নুসরাত জাহান মৌ, ইমাম নাসির উদ্দিন, পৌরসভা প্রতিনিধি ওসমান গণি, সাবরাং ইউনিয়ন পরিষদের সচিব মোয়াজ্জেম হোসেন, নারী নেত্রী কুলসুমা বেগম এবং মিডিয়া প্রতিনিধি সাইফুদ্দিন মামুন।
কর্মশালায় Activista টেকনাফ টিমের সদস্য, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা যুব নেতৃত্ব, সামাজিক নেটওয়ার্ক এবং কমিউনিটি–ভিত্তিক উদ্যোগসমূহকে ভবিষ্যতে কীভাবে আরও শক্তিশালী ও টেকসই করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক, সামাজিক, নেতৃত্বভিত্তিক ও নেটওয়ার্কভিত্তিক টেকসইতা কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
একই সঙ্গে প্রকল্প–পরবর্তী সময়ে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, যুব সংগঠন এবং কমিউনিটি নেতৃত্বের সমন্বিত ভূমিকা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রকল্প-পরবর্তী স্থায়িত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন SHED A4T প্রকল্পের প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা একটি যৌথ টেকসইতা ভিশন ও ভবিষ্যৎ রূপান্তরমুখী রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। এটি টেকনাফ অঞ্চলে যুব নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন