দৈনিক দেশ বাংলা
৯ জুলাই ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চেম্বারের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণের মাধ্যমে চেম্বারের নতুন নেতৃত্ব আগামী মেয়াদের জন্য দায়িত্বভার গ্রহণ করে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ শাহেদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে এমদাদ আলী পাইক এবং জুনিয়র সহ-সভাপতি হিসেবে শংকর কুমার সেন দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব নেন সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহাবুবুর রহমান টুটুল, আলী মোজেজ আহমেদ, শেখ রফিকুল ইসলাম, হাওলাদার মনিরুজ্জামান মনির, শেখ মঈনুল ইসলাম মোস্তফা, শিব কুমার দাসসহ নবনির্বাচিত অন্যান্য সদস্যরা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি শেখ শাহেদ আলী বলেন, বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেলার শিল্প ও বাণিজ্যের টেকসই উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে চেম্বারকে আরও কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং জেলার অর্থনৈতিক উন্নয়নে চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নতুন কমিটির সফলতা কামনা করে তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাটের ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১০

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১১

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১২

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৪

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৬

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৭

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৮

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

২০