দৈনিক দেশ বাংলা
১১ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

‎রাজধানীর মিরপুরস্থ ডেলটা মেডিকেল কলেজ এবং ডেলটা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ‘মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি’ করে। আজ বুধবার (১০ জুন) ডেলটা হাসপাতাল লিমিটেড সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা।

‎ডেলটা মেডিকেল কলেজ ও ডেলটা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ কর্তৃক প্রদত্ত ৪ দফা দাবীর মধ্যে রয়েছে- ইন্টার্ন চিকিৎসকদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে যথাযথভাবে সরকার প্রদত্ত পে-স্কেল অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা এবং যারা অবৈতনিক তাদেরকে ৫ হাজার টাকা বেতন-ভাতা প্রদান করা, প্রতি মাসের বেতন মাসের প্রথম ৭দিনের মধ্যে নিয়মিতভাবে প্রদান নিশ্চিত করা, ইন্টার্নদের জন্য নির্ধারিত কক্ষের সুযোগ-সুবিধা (পর্যাপ্ত রুম, লকারের পরিমান বৃদ্ধি, বিশ্রামের জন্যপর্যাপ্ত বেড এর ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পুরুষ ইন্টার্নকক্ষকে শীতাতপনিয়ন্ত্রিত করা ইত্যাদি) উন্নত করা, কর্মপরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা (যেমন: নিরাপদ ডিউটি পরিবেশ, পর্যাপ্ত সরঞ্জামাদি, সিকিউরিটি গার্ড) গ্রহণ করা।

‎এর আগে, গত রবিবার (৭ জুন) ডেলটা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ ও ডেলটা হাসপাতাল লিমিটেড এর প্রশাসনকে অবহিত করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। টানা ৩ দিন পালন করার পরেও ইন্টার্ন চিকিৎসকদের দাবিসমূহ হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নেয়নি।

‎তারই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১০ জুন) হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে ডেলটা হাসপাতাল লিমিটেডের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং ডেলটা মেডিকেল কলেজের সকল ব্যাচে শিক্ষার্থীরা একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

‎উক্ত বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশন, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল।

‎ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ডা. আবু হেনা রাব্বি বলেন, “২০২৪ সালের ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হলো। এরপর সকল সরকারি মেডিকেলে বেতন ভাতা বাড়লেও বেসরকারি মেডিকেল গুলোতে বাড়ে নাই। কিন্তু, সময়ের সাথে সাথে বাংলাদেশের বর্তমানে প্রায় সকল বেসরকারি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের ডেলটা মেডিকেল কলেজ এ ক্যাটাগরীর অন্তর্ভুক্ত মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকদেরকে এখনো ১৫ হাজার টাকায় বেতন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”

‎তিনি আরো বলেন, “আজ তারা ৩ দিন যাবৎ আমরা সকল ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবি এখনো মেনে নেয়নি। তাই আমরা আজ ডেলটা মেডিকেল কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে নিয়ে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ রাজপথে নামতে বাধ্য হয়েছি।”

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎসক জানান, “এর আগেও যখন বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছিল তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে নানা ভয়-ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করে জোরপূর্বক তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে এবং এখনো পর্যন্ত সকল ইন্টার্ন চিকিৎসকের ন্যায্য বেতন ২০ হাজার টাকা না দিয়ে মাত্র ১৫ হাজার টাকা দিচ্ছে।”

‎ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশনের এক সদস্য বলেন, “যদি ইন্টার্ন চিকিৎসকবৃন্দের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির ডাক দিবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১০

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১২

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৪

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১৬

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১৭

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৮

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

২০