দৈনিক দেশ বাংলা
৩ জুন ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুমৃত্যুর ঘটনার পর খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি অপসারণ করেছে প্রশাসন। সম্প্রতি কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনার পর জননিরাপত্তার স্বার্থে প্রাণীটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৩ জুন) সকাল থেকে বন বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ কৌশলে খাবার দিয়ে প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু হয়।

দুপুর ১২টার দিকে কুমিরটিকে সফলভাবে বেঁধে দিঘি থেকে তুলে আনা হয়। এরপর একটি বিশেষ গাড়িতে করে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাজারের দিঘিতে থাকা কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রাণীটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৭) নামে এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। পরে উদ্ধার অভিযানের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর থেকেই কুমিরটিকে সরিয়ে নেওয়ার দাবিতে এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালাগঞ্জে ২৭ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণ

১

সিংড়ায় শেরকোল ইউপিতে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক

২

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১

৩

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

৪

মোরেলগঞ্জে সন্ন্যাসী ফেরিঘাট-পল্লিমঙ্গল সড়কের নির্মাণকাজ পরিদর্শন করলেন স্থানীয় এমপি ও সড়ক বিভাগ

৫

বাগেরহাটের রামপালের ভাগা রেলওয়ে স্টেশন অনতিবিলম্বে চালু করার দাবিতে বেনাপোল টু মোংলা ” বেতনা এক্সপ্রেস” ট্রেন অবরোধ করে মানববন্ধন

৬

বাগেরহাটে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মহিলা পরিষদের কর্মশালা

৭

বাগেরহাটে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

৮

বাগেরহাটে মৎস্য ঘের দখল, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৯

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে ও তরুণ ডিজিটাল প্লাটফর্মে নিরাপত্তা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে জেন্ডার বৈষম্য দূরীকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১২

সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে জেন্ডার বৈষম্য মোকাবিলায় অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত

১৫

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর

১৭

রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের

১৮

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খালেকুজ্জামান রঞ্জুর গণসংযোগ কামাল পাশা, সিংড়া

২০