বাগেরহাট প্রতিনিধিঃ রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে বাগেরহাটে সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন সিডো-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের স্কাই ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন যুব সংগঠন থেকে আগত অতিথিবৃন্দ এবং সম্মানিত বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
অনুষ্ঠানে সিডোর সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং সমাজে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— এস এম নাজমুছ সাকিব, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাট; মোঃ শামসুজ্জোহা, প্রশিক্ষক (মৎস্য), যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট; শেখ বশির আহমেদ, এরিয়া কো-অর্ডিনেটর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাগেরহাট; সুমন আচার্য্য, সভাপতি, তারুণ্যের আহবানে; এবং সুমিত ভট্টাচার্য, সভাপতি, অভিযান যুব সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করার আহ্বান জানান। তারা তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও মানবিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সিডো কাজ করে যাবে।
এই সুন্দর আয়োজনে উপস্থিত থেকে সংগঠনকে অনুপ্রাণিত করার জন্য সকল অতিথির প্রতি সিডোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
মন্তব্য করুন