দৈনিক দেশ বাংলা
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রবিবার(৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ
(ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) আয়োজিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু পরিবেশগত নয়, একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবেও দেখা দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানির দূষণের কারণে নানা নতুন রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।এতে উপস্থিত ছিলেন,বাগেরহাটরে
সিভিল সার্জন ডা.আ.স.মো: মাহবুবুল আলম, সদর হাসপাতালের ত্ত্বাবধায়ক
(সুপারিনটেনডেন্ট) ডাঃ অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান।
বক্তারা আরও বলেন, জল,বায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে সচেতন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং জরুরি স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান। তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের
সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুললে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পোপ্রাম অফিসার (টিবি) বাগেরহাট মোঃ শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার বাগেরহাট তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) বাগেরহাট সদর নূরু আলম, মাঠকর্মী (টিবি)
রাব্বি আহম্মেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটে সিডোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

টেকনাফে SHED-এর A4T প্রকল্পের টেকসইতা ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা — নোয়াখালীতে বন ও পরিবেশ মন্ত্রী

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

চার মাস বেতন নেই, রমজানে খেয়ে না খেয়ে দিন কাটছে সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর পরিবার

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

১১

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান :সচিব বাবলু

১২

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

১৩

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৪

আপিল বিভাগে খালাস পেলেন যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেন

১৫

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট, চরম দুশ্চিন্তায় কৃষক

১৭

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

১৮

১৯

বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

২০