দৈনিক দেশ বাংলা
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের চেক হস্তান্তর

বিধান ভৌমিক , নোয়াখালী :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পিএইচডি ফেলোশিপের ২য় কিস্তির (জুলাই ২০২৫-জানুয়ারি ২০২৬) চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় উপাচার্য বলেন, মেধাবীদের উৎসাহিত করতে এ ধরণের শিক্ষাবৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতেও চলমান থাকবে। এই অনুদান শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং শিক্ষা কার্যক্রমে মনযোগী হতে সহায়ক ভূমিকা পালন করবে। পিএইচডি ফেলোশিপের মতো এ ধরণের কার্যক্রম শিক্ষার্থীদের গবেষণামুখী এবং জ্ঞানচর্চাকে আরও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, পিএইচডি সুপারভাইজার, অনুদানপ্রাপ্ত গবেষক ও কর্মকর্তাবৃন্দ। এ সময় ফেলোশিপপ্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৪৭ লক্ষ ১২ হাজার ৬০১ টাকার চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটে সিডোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

টেকনাফে SHED-এর A4T প্রকল্পের টেকসইতা ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা — নোয়াখালীতে বন ও পরিবেশ মন্ত্রী

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

চার মাস বেতন নেই, রমজানে খেয়ে না খেয়ে দিন কাটছে সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর পরিবার

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

১১

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান :সচিব বাবলু

১২

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

১৩

ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৪

আপিল বিভাগে খালাস পেলেন যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেন

১৫

বাগেরহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট, চরম দুশ্চিন্তায় কৃষক

১৭

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

১৮

১৯

বাগেরহাট পৌরসভায় এমপি মন্জুরুল হক রাহাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

২০