দৈনিক দেশ বাংলা
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি

বাগেরহাট প্রতিনিধি: বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবিতে বাগেরহাটে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তরুণ অ্যাক্টিভিস্ট ও যুব সদস্যদের অংশগ্রহণে এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাগেরহাটের দশানি এলাকা থেকে শুরু হয়ে বাগেরহাট বাজার ও প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া তরুণরা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। একই সঙ্গে শহরের যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানান।

অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সভাপতি ইশিতা দেবনাথ বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বাগেরহাটের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চাই।”

সংগঠনটির সদস্য শেখ রাফি বলেন, “আমরা চাই বাগেরহাট একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠুক। এজন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তরুণ অ্যাক্টিভিস্টরা বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিক সচেতনতার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১২

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১৩

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৪

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৬

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৭

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৯

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০