দৈনিক দেশ বাংলা
২৯ জুলাই ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

টেকনাফে অপহরণ, মানবপাচার ও সীমান্তকেন্দ্রিক অপরাধের প্রতিবাদ এবং নিরাপদ জনপদের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ করেই কালো প্রোফাইল ছবির ব্যবহার বেড়ে গেছে। #SaveTeknaf লেখা কালো প্রোফাইল ছবি ব্যবহার করে অনেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছেন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকেই নিজেদের রঙিন প্রোফাইল ছবি পরিবর্তন করে কালো ব্যাকগ্রাউন্ডের প্রতীকী ছবি ব্যবহার করছেন।

প্রোফাইল ছবি পরিবর্তনের পাশাপাশি অনেকেই আবেগঘন বার্তা পোস্ট করছেন। কেউ লিখেছেন, “আজ রঙ হারিয়েছে প্রোফাইল, কারণ নিরাপত্তা হারিয়েছে মানুষ।” আবার কেউ লিখেছেন, “আমার বাড়িতে আমি নিশ্চিন্তে ঘুমাতে চাই, অপহরণমুক্ত টেকনাফ চাই।”

সামাজিক মাধ্যমে চলমান এ প্রতীকী প্রচারণার মাধ্যমে অংশগ্রহণকারীরা টেকনাফ-উখিয়ায় অপহরণ, মানবপাচার, মাদক ও সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

পর্যবেক্ষকদের মতে, অনলাইনভিত্তিক এ সংহতি কর্মসূচি টেকনাফের নিরাপত্তা সংকট নিয়ে জনমত আরও জোরালো করতে ভূমিকা রাখছে। একই সঙ্গে #SaveTeknaf হ্যাশট্যাগ ব্যবহার করে আরও অনেকে এই প্রচারণায় যুক্ত হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০