দৈনিক দেশ বাংলা
২৭ জুলাই ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাট প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. কামরুজ্জামান শিমুল।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, “Nagorik Pulse//নাগরিক পালস” নামের একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে তার এবং সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্যসংবলিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে তাদের বিরুদ্ধে ‘হানি ট্র্যাপ’ পরিচালনা এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন কামরুজ্জামান শিমুল। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।
কামরুজ্জামান শিমুল আরও জানান, বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি ওই ফেসবুক আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারেননি। একই আইডি থেকে ভবিষ্যতেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় ভবিষ্যৎ আইনগত সুরক্ষার স্বার্থে তিনি বাগেরহাট সদর থানায় জিডি নং-১৪৩২ (তারিখ: ২৭ জুলাই ২০২৬) দায়ের করেন।
বাগেরহাট সদর থানার ডিউটি অফিসার মো. আল মাসুদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, স্থানীয় সাংবাদিক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও মানহানিকর প্রচারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০