দৈনিক দেশ বাংলা
১৪ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

 বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির উদ্যোগে “After SSC Computer & Spoken English Training Course”-এর শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানমুখী শিক্ষা এবং আধুনিক প্রযুক্তি ও ইংরেজি ভাষা শিক্ষার প্রসারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোসা. আফরুজা পারভীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা চৌধুরী (Aloha Bagerhat), গ্রিন হার্ট স্কুলের প্রধান শিক্ষক তিথি দেবনাথ, নেপচুন এডুকেশন একাডেমির পরিচালক দিদার মো. রেজওয়ান (দোদুল ভাই) এবং সমাজসেবী ও আত্মউন্নয়ন কর্মী আবু বক্কর সিদ্দিক। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, দক্ষতা অর্জন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমির ম্যানেজিং ডিরেক্টর শেখ হান্নানুর রহমান, জব কোচিং বিভাগের শিক্ষক সাজিম হোসাইন, ইংলিশ সেকশনের শিক্ষক ইমরান হোসেন, এহসানুল হক অনিক, সামিনা ইয়াসমিন রূপা এবং কম্পিউটার সেকশনের প্রশিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক মো. বায়েজিদ হাসান প্রান্ত। তিনি তাঁর সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, দক্ষতা অর্জনের মাধ্যমেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তাই তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিনা ইয়াসমিন রূপা। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নবীন বরণ অনুষ্ঠানটি আরও আনন্দময়, সুশৃঙ্খল ও সফল হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটের বারুইপাড়ার হত্যা ও জামায়াতের অফিস ভাংচুরের নিরপেক্ষ তদন্ত চান এমপি রাহাদ

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

১০

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

১১

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

১২

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

১৫

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান

১৬

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবক নিহত

১৭

আগামী একবছর জাতিসংঘে যা করবেন ড.খলিলুর রহমান

১৮

শিশুমৃত্যুর ঘটনার পর খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ

১৯

কাড়াপাড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্মারকলিপি

২০