দৈনিক দেশ বাংলা
৭ জুন ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি:

হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘি থেকে ঐতিহাসিক কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং কুমিরটি পুনরায় দীঘিতে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৭ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত শত বছর ধরে খানজাহান আলী (রহ.)-এর মাজার, দীঘি ও কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কাছে কুমিরটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক।

 

সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বক্তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে তারা বলেন, একটি দুর্ঘটনার কারণে দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুরক্ষা বেড়া স্থাপন, সতর্কীকরণ ব্যবস্থা ও পর্যাপ্ত পাহারার মাধ্যমে কুমিরটিকে দীঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

বক্তারা দাবি করেন, মাজারের কুমির বাগেরহাটবাসীর আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তাই অনতিবিলম্বে কুমিরটিকে পুনরায় মাজারের দীঘিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সরকার, প্রশাসন ও বন বিভাগের প্রতি জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম, সৈয়দ খালিদ আহমেদ, শেখ রবিউল ইসলাম, আল মিামুন টিপু, শেখ আঃ জলিল প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বাগেরহাটের শতবর্ষী ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত

মাগুরার শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবক নিহত

১০

আগামী একবছর জাতিসংঘে যা করবেন ড.খলিলুর রহমান

১১

শিশুমৃত্যুর ঘটনার পর খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ

১২

কাড়াপাড়ার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নিরাপদ পানির দাবিতে এমপির কাছে স্মারকলিপি

১৩

মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

১৪

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৭

বাগেরহাটে সরকারি খাল অবমুক্তের জন্য এমপির সুপারিশ

১৮

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রিনা সুলতানা

১৯

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

২০