দৈনিক দেশ বাংলা
৭ জুন ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় মাদক-দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

মোংলা ( বাগেরহাট)  প্রতিনিধি
মোংলার প্রতিবাদী সাংবাদিক মো. মাসুদ রানা (রেজা মাসুদ) এর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে দুর্বৃত্তরা। মাদক, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লেখালেখি ও প্রতিবাদ করে আসার কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি । এনিয়ে নিজের নিরাপত্তা ও অপপ্রচারের প্রতিকার চেয়ে  মোংলা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। নিজেদের অপরাধের প্রসার ঘটানোর জন্য এ সাংবাদিককে মানসিক চাপে রাখতে অপকৌশলে নেমেছে ওই চক্রটি।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, একজন সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী হিসেবে সমাজে মাদক ব্যবসা, দুর্নীতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এর ফলে এলাকার কিছু ব্যক্তি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্র এবং অসাধু স্বার্থান্বেষী মহল তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগে তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন নামসর্বস্ব অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, কিছু ব্যক্তি সরাসরি ও পরোক্ষভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন করছে। একই সঙ্গে ভবিষ্যতে মিথ্যা মামলায় জড়ানো, হয়রানি করা কিংবা শারীরিক ক্ষতির আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, বিভিন্ন মাধ্যমে অপপ্রচারমূলক তথ্য ও লিংক পাঠিয়ে তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকটি আইডি ও ব্যক্তির মাধ্যমে একই ধরনের অপপ্রচার অব্যাহত রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, সংশ্লিষ্ট চক্রের কর্মকাণ্ডের কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো বা অন্য কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন।
এ অবস্থায় তিনি বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট থানা কর্মকর্তা আশ্বস্থ করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১০

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১২

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৩

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১৪

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১৫

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৬

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৮

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৯

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

২০