দৈনিক দেশ বাংলা
৬ জুন ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ হেল্থ জার্নালিস্ট ডাঃ খান ইফতেখার এর পথচলা

স্টাফ রিপোর্টার ঃ

অধ্যক্ষ খান আখতার হোসেন ও উম্মে আসমা’র আদরের ছোট সন্তান ডাঃ খান আহমেদ ইফতেখার। পড়ালেখা করছেন চিকিৎসাশাস্ত্রে। এই তরুণ চিকিৎসক রাজধানীর অন্যতম সনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ ডেলটা মেডিকেল কলেজ থেকে ২০২৫ সালে এমবিবিএস পাশ করেন। ডাঃ খান আহমেদ ইফতেখার শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়।

সাংবাদিকতা-লেখালেখি সহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প বয়সে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বর্তমানে তিনি মেডিকেল কমিউনিটি ও সাহিত্যাঙ্গনে “ডাঃ খান ইফতেখার” নামে অন্যতম সুপরিচিত একটি মুখ।

এই তরুণ সাংবাদিক ২০০০ সালের ৬ জুন খুলনার খালিশপুরে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ২৬ বছর।

তার লেখালেখির শুরুটা স্কুল জীবন থেকে। ছোটবেলা থেকেই লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের প্রতি তীব্র আগ্রহ ছিলো তার। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময়ে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম ছড়াগ্রন্থ ‘ছড়ায় ভুবন ভরিয়ে দেবো’। তারপর একে একে প্রকাশিত হয় তার লেখা আরও ৪টি ছড়াগ্রন্থ। যা প্রসংশা কুড়িয়েছে পাঠকমহলে।

খালিশপুরের সানফ্লাওয়ার্স নার্সারি স্কুলে তার লেখাপড়ার হাতেখড়ি হয় এবং পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনা’য় চতুর্থ শ্রেনিতে ভর্তি হয় এবং সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পাশ করেন। তিনি স্কুল জীবনে বাংলাদেশ স্কাউটস্ এর সদস্য ছিলেন এবং কলেজ জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র প্লাটুন ইনচার্জ ও ক্যাডেট সার্জেন্ট ছিলেন।

এক বিশেষ সাক্ষাৎকারে ডাঃ খান ইফতেখার বলেন, “ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো তৃনমুলের মানুষদের জন্য কাজ করা। এজন্যই আমার মেডিকেল সেক্টরে আসা৷ পড়াশোনার পাশাপাশি আমি সমাজের ইতিবাচক পরিবর্তন ও অসঙ্গতি নিরসনের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকতা করি। এছাড়াও পড়াশোনার বাহিরে বাকিটা সময় আমি লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে দিয়ে থাকি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগে।”

২০২৩ সালে প্রথম তার সাংবাদিকতায় পদার্পণ ঘটে বাবার হাত ধরেই। ‘দৈনিক দেশ জগত’ জাতীয় দৈনিক পত্রিকায় তিনি মেডিকেল বিটের স্টাফ রিপোর্টার পদে যুক্ত হয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর একে একে তিনি বেশ কয়েকটি পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন। তিনি ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক গণকণ্ঠ’র ঢাকা উত্তর সিটি প্রতিনিধি (মেডিকেল) হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’ এর মেডিকেল করেসপনডেন্ট (অনলাইন) হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি ‘দৈনিক ঢাকার ডাক’ জাতীয় দৈনিক পত্রিকার সহ-সম্পাদক (স্বাস্থ্য) হিসেবে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘গাঙচিল নিউজ’র বার্তা বিভাগের উপ-সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও তিনি ‘ডক্টর টিভি’ এবং ‘ডেলটা হেল্থ টক’ এ প্রোগ্রাম প্রেজেন্টার ও টকশো হোস্ট হিসেবে প্রায়ই ক্যামেরার সামনে আসেন।

এই স্বপ্নবাজ তরুণ হেল্থ জার্নালিস্ট সকলকে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন। তিনি স্বাস্থ্য সেক্টরের সকল সত্য তথ্য, চিকিৎসকদের ন্যায্য দাবি-অধিকার, রোগীদের সুবিধা-অসুবিধা, চিকিৎসাখাতের নানা অন্যায়-অনিয়ম সকলের সামনে তুলে ধরতেই চিকিৎসাসেবার মত এ মহৎ পেশার পাশাপাশি হেল্থ জার্নালিজম্ করে যাচ্ছেন। আজ ডাঃ খান ইফতেখার এর জন্মদিন। এই বিশেষ দিনে তার জন্য রইল অসংখ্য শুভকামনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১১

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১২

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৩

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৫

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৬

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৮

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

২০