দৈনিক দেশ বাংলা
৪ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং উদয়ন বাংলাদেশ। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাহিদুল ইসলাম।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়। প্রস্তাবনার মধ্যে ছিল— দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান; বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ; বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে গঠিত কমিটির কার্যক্রম সক্রিয় রাখতে বাজেট বরাদ্দ; ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে কার্যক্রম পরিচালনা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য বিশেষ বরাদ্দ রাখা।

বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রস্তাবের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি জনবান্ধব বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস. এম. রাজ, ইউপি সদস্যা ছকিনা বেগম, ইউপি সদস্যা মোছা. মরিয়ম বেগম, ইউপি সদস্য মো. বাসারাত মোল্লা এবং ইউপি সদস্য মো. আলতাফ চাকলাদার।

প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম, সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান এবং নির্বাহী সদস্য নাজমা বেগম ও হুসাইনসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১১

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১২

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৪

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৫

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৭

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৯

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

২০