দৈনিক দেশ বাংলা
২০ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের ৯টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি “প্রস্তাবিত সেলিমাবাদ থানা” দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​গত ২০ মে (২০২৬) বিকাল ৪ ঘটিকায় মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী দৈবজ্ঞহাটী বাজারে ‘প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। পানগুছি নদী পরিবেষ্টিত এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার লক্ষে অনতি বিলম্বে এই নতুন থানা গঠনের জোর দাবি জানান বক্তারা।এসময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিতে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং সেলিমাবাদ থানা বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন বনগ্রাম, রামচন্দ্রপুর, পঞ্চকরণ ও দৈবজ্ঞহাটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানগণ, আ: জব্বার মোল্লা, মো: আতাউর রহমান, মাওলানা আ: খালেক এবং কেরামত আলী খান।​অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মো: আলমগীর হোসেন চৌধুরী, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ, মো: শামিম হোসেন, জেলা ছাত্রদলের নেতা রানা দিহিদার, তারেক সরদার এবং জামায়াতে ইসলামীর নেতা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন পুটিখালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূরুল আলম সোহাগ। ভৌগোলিক বিচ্ছিন্নতা ও জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে বক্তারা বলেন, পানগুছি নদীর কারণে উত্তর ও উত্তর-পূর্বের ৯টি ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন। নদী পার হয়ে মূল থানায় গিয়ে সেবা নিতে এই অঞ্চলের আপামর জনসাধারণকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে রাতে কোনো দুর্ঘটনা বা জরুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির তৈরি হলে নদী পারাপার অসম্ভব হয়ে পড়ে।
​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৯টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের দাবি। এটি বাস্তবায়িত হলে বনগ্রাম, রামচন্দ্রপুর, পঞ্চকরণ, তেলিগাতী ও দৈবজ্ঞহাটীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১১

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৩

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৪

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৫

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৭

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৮

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২০