দৈনিক দেশ বাংলা
৭ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাগেরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আ. স. ম. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এবং জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ।

সভায় বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা জরুরি। তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদুর রহমান, প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক আব্দুল মান্নান শেখ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামীম রেজা, কর্মসূচি সংগঠক তাপস দেবনাথ, তাজকিয়া নওরিন, সোহাগ মিস্ত্রি, ইসমত জাহান প্রীতি সহ ব্র্যাকের অন্যান্য কর্মীরা।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য সেবার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১১

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৩

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৪

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৫

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৭

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৮

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২০