দৈনিক দেশ বাংলা
৫ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি,পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

বাগেরহাট প্রতিনিধি:সূর্যের আলো ফোটার আগে থেকেই তেলের পাম্পে মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিদিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করছে তারা। যা তীব্র তাপদাহের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।অনেকে আবার তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে এই পরিস্থিতিতে মোটর যান চালকদের কিছুটা সস্তি দিতে জেলা ছাত্রদল ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করছে ।

রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী খানজাহান আলী ফিলিং স্টেশনে লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন তারা।তেলের কৃত্রিম সংকট রোধে সবাইকে সচেতন করা হয়—যাতে কেউ অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করে এবং নিজের প্রয়োজন অনুযায়ীই তেল গ্রহণ করে। এতে করে সবার জন্য ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ইমরান হাওলাদার বাবু,গাজী রিয়াজুল ইসলাম,রোহিত হালদার,ইমন শেখ,রিজভী গাজী,কাইফ শেখ,আব্দুল্লাহ সরদার প্রমূখ।

আসিফ নামের এক চালক বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, গরমে খুব কষ্ট হয়। আজকে ছাত্রদল পানি ও স্যালাইন দিয়েছে এতে কিছুটা স্বস্তি পেয়েছি। এমন উদ্যোগ আরও হওয়া দরকার।আমি মনে করি এটা ছাত্ররাজনীতির ইতিবাচক দিক।

আব্দুলাহ শেখ নামের এক মোটরসাইকেল চালক বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও তেল পাইনি। কাজের অনেক ক্ষতি হচ্ছে। গরমে শরীরও খারাপ হয়ে যাচ্ছে। তবে আজকে পানি আর স্যালাইন দেওয়ায় একটু স্বস্তি লাগছে। এমন সহযোগিতা সত্যিই অনেক উপকারে আসছে।

আশিকুর রহমান নামের আরেক বাইক চালক বলেন,আমি প্রতিদিন সকাল ৬ টা থেকে লাইনে দাড়ায় তেল পেতে পেতে ১০ টা বাজে।তারপর আবার আমি ভাড়ায় লোক টানি।কিন্তু ৩০০ টাকার তেল প্রতিদিন শেষ হয়ে যায়। প্রতিদিন না খেয়ে এসে দাড়ায়। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে যায়। আজ ছাত্রদল পানি ও স্যালাইন দিচ্ছে এতে আমাদের ক্লান্ত দূর হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানায়।

বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন,পজেটিভ রাজনীতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি। এই স্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রদল মানবিক কর্মসূচি পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ছাত্রদলকে জনগণের সাথে থাকতে বলেছেন এজন্য ছাত্রদল জনগণের পাশে সবসময় রয়েছে।বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকেরা অনেক কষ্টে আছেন। তারা এই গরমে তিন চার ঘন্টা দাড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন।এতে অনেকে ক্লান্ত হয়ে পড়ে।অনেকে আবার অসুস্থ হয়ে পড়ে।তাই মোটরসাইকেল চালকদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমরা মানুষের পাশে থাকতে চাই।অনেকেই আছেন আগে ২০০ টাকার তেল নিতো তারা এখন ১০০০ টাকার তেল নেই।এভাবে বিভিন্ন সিন্ডিকেট তেল মজুত করে। তারা যাতে তেল মজুত না করে আমরা সেই কথা ই তাদের বুঝাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি,পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

চিংড়ি চাষের নামে কৃষিজমিতে লবণ পানি, বিপাকে বাগেরহাটের কৃষক

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে সিডোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১১

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

১২

টেকনাফে SHED-এর A4T প্রকল্পের টেকসইতা ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

১৪

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা — নোয়াখালীতে বন ও পরিবেশ মন্ত্রী

১৫

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

১৬

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

১৭

চার মাস বেতন নেই, রমজানে খেয়ে না খেয়ে দিন কাটছে সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর পরিবার

১৮

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

২০