দৈনিক দেশ বাংলা
১১ মার্চ ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বাগেরহাট জেলা শাখার আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। আগামী ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে “ছাতা” প্রতীক নিয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম

ঘোষিত প্যানেলে মোট ১৭টি পদের প্রার্থী রাখা হয়েছে। এতে চেয়ারম্যান পদে রয়েছেন মোঃ হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোল্লা নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন শেখ আব্দুল মান্নান ও তালুকদার একেএম ওমর ফারুখ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈয়দ বোরহান হোসেন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে এবিএম আনসার উদ্দিন এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে শেখ আবদুর রউফ প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে প্যানেলে রয়েছেন দেলদার মোঃ শহিদ হোসেন, শেখ ইউছুফ আলী, মোঃ শাহজাহান তরফদার, মোঃ আবুল কালাম গাজী, ভবরঞ্জন শাহা, ফরিদা ইয়াসমিন, তালুকদার রোকা মিয়া, আনোয়ারা খাতুন, খান এনামুল কবির এবং মোঃ হুমায়ুন কবির।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করতে আমাদের প্যানেল কাজ করবে এবং তাদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

তিনি আরও জানান, তাদের প্যানেল নির্বাচনের জন্য ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্যানেলের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সমর্থন ও সহযোগিতায় আগামী নির্বাচনে তাদের প্যানেল বিজয়ী হবে ইনশাআল্লাহ। তারা সকল সদস্যের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১০

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১২

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৪

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১৬

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১৭

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৮

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৯

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

২০