দৈনিক দেশ বাংলা
২ জুন ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধিঃ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকালে বাগেরহাট জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচি দেশের জাতীয়তাবাদী রাজনীতিকে আজও পথ দেখাচ্ছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ছাত্রদলের সাবেক নেতা শেখ ময়েন উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, পিসি কলেজ ছাত্রদলের সভাপতি মো. বিল্লাল শেখ, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সোমী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইক এবং সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল হাসান।

এ সময় জেলার ১২টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১০

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

১১

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

১২

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

১৩

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৫

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৭

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৮

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৯

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০