দৈনিক দেশ বাংলা
২১ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রিনা সুলতানা

বাগেরহাট প্রতিনিধিঃ
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বাগেরহাট জেলার “শ্রেষ্ঠ শিক্ষিকা” হিসেবে নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব রিনা সুলতানা। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, অনন্য পেশাগত দক্ষতা এবং সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়। তার এই অসামান্য অর্জনে বাগেরহাট জেলার প্রাথমিক শিক্ষা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিনা সুলতানা শুধু বিদ্যালয় পর্যায়ের গণ্ডির মাঝেই তার মেধার স্বাক্ষর সীমাবদ্ধ রাখেননি। তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অধীনে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা (টিজি) রচনা এবং সম্পাদনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় দায়িত্বেও নিয়মিত অবদান রেখে চলেছেন। এর পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা সফটওয়্যার IPEMIS এবং বাংলা বিষয়ের বাগেরহাট সদর উপজেলার একজন দক্ষ ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে নিয়োজিত আছেন। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাক্রম উন্নয়নে তার এই বহুমুখী ভূমিকা জেলার প্রাথমিক শিক্ষায় অনন্য অবদান রাখছে।
​জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিনা সুলতানা বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করার চেষ্টা করেছি মাত্র। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষাদানের মাধ্যমে সৎ ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমার শিক্ষকতা জীবনের একমাত্র লক্ষ্য।” তিনি আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
​বাগেরহাটের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, রিনা সুলতানার এই অনন্য সাফল্য জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্যান্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

বাগেরহাটে ১২ দফা দাবিতে ওজোপাডিকোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও মনোসামাজিক সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১ লাখ ৮৬ হাজার শিশু

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

১০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১১

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ

১৩

বাগেরহাটে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ

১৪

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

১৫

বাগেরহাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

১৭

বাগেরহাটে শহররক্ষা বাঁধ দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন

১৮

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বাগেরহাট আইটি ও ইংলিশ একাডেমিতে নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

২০