দৈনিক দেশ বাংলা
২০ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সামাজিক সম্প্রীতি কমিটি ঘোষনা করলেন এমপি শেখ মন্জুরুল হক রাহাদ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক দ্বন্দ নিরশনে কাজ করার জন্য সামাজিক সম্প্রীতি কমিটি ঘোষনা করলেন এমপি শেখ মন্জুরুল হক রাহাদ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায়   বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত “সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব নিরসনে অংশীজনদের সংলাপ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কমিটি ঘোষনা করেন।

অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, এনসিপির জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল এবং ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মোশারফ হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “খাল দখলমুক্ত করা, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ বন্ধে আমরা রাজনৈতিক ও সামাজিকভাবে উদ্যোগ নিচ্ছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, খাল দখল, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ প্রভাবের মধ্যে পড়ে ভবিষ্যৎ হারানোর ঝুঁকিতে রয়েছে। এসব সমস্যা মোকাবেলায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

সংলাপে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব ও দুর্নীতি সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠা না হলে সম্প্রীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি সামাজিক অবক্ষয় রোধে পরিবার ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক শান্তি ও মানুষের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংলাপে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, তরুণ কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১০

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১২

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৪

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

১৫

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

১৬

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

১৭

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৮

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

১৯

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

২০