দৈনিক দেশ বাংলা
২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার নিয়ে প্রমাণভিত্তিক তথ্যের নতুন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’

বাগেরহাট প্রতিনিধিঃ

ফয়জুল ইসলাম মানিকের উদ্যোগে ক্যান্সার সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ও প্রমাণভিত্তিক তথ্য রোগী, পরিবার ও চিকিৎসাসংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে দ্বিভাষিক অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’। প্ল্যাটফর্মটির মূল বার্তা—“Cancer Explained, Choices Expanded” । ক্যান্সারকে সহজভাবে বোঝানো এবং চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রোগী ও পরিবারের প্রয়োজনীয় তথ্য জানা ও প্রশ্ন করার সুযোগ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

ক্যান্সার শনাক্ত হওয়ার পর রোগী ও পরিবারের সামনে চিকিৎসা, পরীক্ষা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। ইন্টারনেটে ক্যান্সার নিয়ে বিপুল তথ্য থাকলেও সঠিক ও বৈজ্ঞানিক তথ্যের পাশাপাশি ভুল ধারণা, অতিরঞ্জিত দাবি এবং প্রমাণহীন চিকিৎসার প্রচারণাও রয়েছে। এই বাস্তবতায় বাংলায় ক্যান্সারসংক্রান্ত জটিল বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিতে।

ক্যান্সার প্যারাডক্সের যাত্রা শুরু হয় ‘ক্যান্সার প্যারাডক্স: অমর কোষের মৃত্যুর সন্ধানে’ বইয়ের মাধ্যমে। এর লেখক ফয়জুল ইসলাম মানিক। তিনি অ্যানিমেল সায়েন্স এবং অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করেছেন। ক্যান্সার বায়োলজি, ক্যান্সার মেটাবলিজম ও আধুনিক অনকোলজি নিয়ে দীর্ঘদিনের ব্যক্তিগত অধ্যয়ন ও অনুসন্ধান থেকেই বইটির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ওয়েবসাইটের ‘Cancer Navigation’ অংশে ক্যান্সারের স্টেজ ও গ্রেড, বিভিন্ন পরীক্ষা, Molecular ও Biomarker Testing, চিকিৎসার বিকল্প এবং চিকিৎসকের কাছে রোগীর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তথ্য দেওয়া হয়েছে। চিকিৎসার সময় সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপির সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং সহায়ক পরিচর্যা নিয়েও আলোচনা রয়েছে। চিকিৎসার পর ফলোআপ ও দীর্ঘমেয়াদি নজরদারির বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘Cancer Academy’ অংশে ক্যান্সার প্রতিরোধ, পুষ্টি, ব্যায়াম, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং ক্যান্সার নিয়ে প্রচলিত বিভিন্ন মিথ সম্পর্কে সহজ ভাষায় তথ্য দেওয়া হয়েছে। ‘Therapeutics’ অংশে Photodynamic Therapy, Drug Repurposing, Nutraceutical এবং Metformin ও Statin-এর মতো ওষুধ নিয়ে ক্যান্সার গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে।

এ ছাড়া রোগীদের জন্য ‘Patient Profile’ এবং ‘Metabolic Health Check’ নামে শিক্ষামূলক সুবিধা রাখা হয়েছে। তবে এগুলো কোনো রোগ নির্ণয় বা ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয়।

প্ল্যাটফর্মটিতে আন্তর্জাতিক গাইডলাইন ও peer-reviewed গবেষণাকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। NCCN, ASCO ও ESMO-এর মতো আন্তর্জাতিক সংস্থার গাইডলাইন এবং গবেষণাপত্রের আলোকে তথ্য উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠিত চিকিৎসা, প্রাথমিক পর্যায়ের গবেষণা ও পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে পার্থক্য স্পষ্ট রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যতে ‘ক্যান্সার প্যারাডক্স ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্সার রোগীদের তথ্য ও নেভিগেশন সহায়তা এবং প্রশিক্ষিত ক্যান্সার নেভিগেটর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন উদ্যোক্তা।

ফয়জুল ইসলাম মানিকের উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য চিকিৎসার বিকল্প তৈরি করা নয়; বরং রোগী ও পরিবারের জন্য ক্যান্সারসংক্রান্ত জটিল তথ্য সহজ, বোধগম্য ও প্রমাণভিত্তিকভাবে তুলে ধরা। ওয়েবসাইট:* cancerparadox.com, ফেসবুক:* Cancer Paradox, ইউটিউব:* Cancer Paradox

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্সার নিয়ে প্রমাণভিত্তিক তথ্যের নতুন প্ল্যাটফর্ম ‘ক্যান্সার প্যারাডক্স’

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ

আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করতে শেরকোলে জয়নাল আবেদীনের উঠান বৈঠক

সিংড়ায় চামারির একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি

বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

১০

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

১১

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

১২

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

১৩

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৭

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১৮

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১৯

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

২০