দৈনিক দেশ বাংলা
৪ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় নসিমন উল্টে প্রবাসী যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটোখার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠভর্তি নসিমন নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় ছুটোখার বাজার মোড়ে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক সুজন মোল্লা। একপর্যায়ে নসিমনটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নসিমনে থাকা আরও একজন ব্যক্তি আহত হন।

নিহতের বাবা হানিফ মোল্লা জানান, সুজন প্রায় তিন মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন। পুনরায় বিদেশে না গিয়ে তিনি একটি নসিমন কিনে কাঠের ব্যবসা শুরু করেছিলেন। দুর্ঘটনার সময় তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিয়ে সংলাপ

রামপালে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি সভা

রামপাল–রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা

বাগেরহাটের রামপালে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ‎

বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নেক্সাস কনসালটেশনে স্থানীয় সমস্যা ও সমাধান নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১০

নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ

১১

খুলনা-মোংলা মহাসড়ক চারলেন ও বাগেরহাটে রেল যোগাযোগ পুনঃস্থাপনের দাবিতে এক্টিভিস্টা সদস্যদের অবস্থান কর্মসূচি

১২

বাগেরহাটে অভিযান যুব সংগঠনের উদ্যোগে স্কুল-কলেজ কুইজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা

১৪

মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

১৫

বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৭

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

১৯

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

২০