দৈনিক দেশ বাংলা
১ এপ্রিল ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলায় আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব এবং এর প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও বার্তার মাধ্যমে পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত পানির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

আয়োজকদের মতে, দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় এখনো সুপেয় পানির সংকট বিদ্যমান, যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, “পানি শুধু একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে।”

এফএফসিআর যুব সংগঠনের সভাপতি মাহফুজ মাঝি বলেন, “তরুণদের অংশগ্রহণ ছাড়া পানি সংরক্ষণ ও নিরাপদ পানির নিশ্চয়তা সম্ভব নয়। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
এক্টিভিস্টা বাগেরহাট-এর সভাপতি অর্ণব মিস্ত্রী বলেন, “গ্রাম পর্যায়ে এখনো অনেক মানুষ নিরাপদ পানির গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন নয়। এই ধরনের কার্যক্রম মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এক্টিভিস্টা রামপাল-এর সাধারণ সম্পাদক রিয়া মন্ডল বলেন, “পানি দূষণ রোধ ও সঠিক ব্যবহারের বিষয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যতে আমরা বড় সংকটে পড়বো। তাই এখন থেকেই উদ্যোগ নেওয়া জরুরি।”
বাঁধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ পিয়ার গ্রুপ ফেলো রবিউল শেখ বলেন, “নিরাপদ পানির বিষয়টি শুধু একটি স্থানীয় সমস্যা নয়, এটি একটি জাতীয় ইস্যু। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।”

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি এবং এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই কর্মসূচিতে বাগেরহাট ও রামপাল এলাকার ৩০ জনের অধিক যুব সদস্য উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রকল্প সমন্বয়য়কারী সোহাগ হাওলাদার , একশন এইড বাংলাদেশ এর ইন্সপিরেটর সুমন  আচার্য্য সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন এবং সবাই মিলে সুপেয় পানির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
পরিশেষে, উপস্থিত সকলে পানি সংরক্ষণ ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটে সিডোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

১০

টেকনাফে SHED-এর A4T প্রকল্পের টেকসইতা ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

১২

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা — নোয়াখালীতে বন ও পরিবেশ মন্ত্রী

১৩

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

১৪

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

চার মাস বেতন নেই, রমজানে খেয়ে না খেয়ে দিন কাটছে সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর পরিবার

১৬

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭

রামপাল সদর ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

১৮

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকা হাসপাতালে ছুটে যান :সচিব বাবলু

১৯

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

২০