দৈনিক দেশ বাংলা
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নবনির্বাচিত এমপি শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেঘনিতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড জামায়াত নেতা শেখ শামসুদ্দীনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলা সভাপতি মল্লিক মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামান টুকু, তাজমুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, তিনি প্রতিশ্রুতি, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
 এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব স্বাস্থ্য দিবসে বাগেরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জ্বালানী তেল পেতে দীর্ঘ সারি,পানি ও স্যালাইন নিয়ে জেলা ছাত্রদল

চিংড়ি চাষের নামে কৃষিজমিতে লবণ পানি, বিপাকে বাগেরহাটের কৃষক

বাগেরহাটে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাটের মাথাভাঙ্গা বাসস্ট্যান্ডে খাজনামুক্ত পানেরহাটের শুভ উদ্বোধন

বাগেরহাটে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য নিরসন দিবস পালিত

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১০

বাগেরহাটে স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে সিডোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১২

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

১৩

টেকনাফে SHED-এর A4T প্রকল্পের টেকসইতা ও এক্সিট পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৪

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

১৫

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা — নোয়াখালীতে বন ও পরিবেশ মন্ত্রী

১৬

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

১৭

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও বিশেষ সভা অনুষ্ঠিত

১৮

চার মাস বেতন নেই, রমজানে খেয়ে না খেয়ে দিন কাটছে সরকারি হাঁস খামারের ৭০ কর্মচারীর পরিবার

১৯

বাগেরহাটে টেকসই কার্যক্রম নিশ্চিতকরণ ও প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০