দৈনিক দেশ বাংলা
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করতে শেরকোলে জয়নাল আবেদীনের উঠান বৈঠক

 

মোঃ কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি।

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলি গ্রামে স্থানীয় এমপি ও অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন।

বৈঠকে জয়নাল আবেদীন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তেলি গ্রামসহ শেরকোল ইউনিয়নের সার্বিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের নেতৃত্ব ও হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন