দৈনিক দেশ বাংলা
২২ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামপালে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

রামপাল প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষরোপণ ও ফলজ-বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় রামপাল উপজেলা পরিষদ চত্বরে একটি পেয়ারা গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী।

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, এডিডি এবং ওয়াদা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল— “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” (Nature’s Inspiration, for the Climate, for Our Future)। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানের গুরুত্ব তুলে ধরাই ছিল কর্মসূচির মূল লক্ষ্য।

সিডিপির এরিয়া সমন্বয়কারী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, এডিডির প্রতিনিধি নার্গিস খাতুন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. মোজাফফর হোসেন।

এছাড়া রামপাল উপজেলা নাগরিক ফোরামের সদস্য ছবি রানী মণ্ডল, সাংবাদিক কবির আকবর, নাগরিক ফোরাম নেতা ও সমাজসেবক মো. মোহতাদির, শওকত আলী, নার্গিস বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ৫০ জনের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে দুটি ফলজ বৃক্ষ রোপণ করেন ইউএনও তামান্না ফেরদৌসী।

বৃক্ষরোপণ ও চারা বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবেশ পুনরুদ্ধারের বৈশ্বিক অঙ্গীকারই বিশ্ব পরিবেশ দিবসের মূল বার্তা। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ ও বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্যের ব্যবহার কমিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগেরহাটে ৫ আগস্ট উপলক্ষে শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হঠাৎ ফেসবুকে কালো প্রোফাইল ছবির ছড়াছড়ি, ‘#SaveTeknaf’ ক্যাম্পেইনে সংহতি জানাচ্ছেন নেটিজেনরা

স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত

নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ

ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাংবাদিকের জিডি

বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগেরহাটে খাল দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মানুষের নানা নাগরিক সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষর বিদায় সংবর্ধনা

১১

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে এডভোকেসি সভা

১২

বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

১৩

বাগেরহাটে পিএসএফ পুনরায় সচল করার দাবিতে অ্যাডভোকেসি সভা

১৪

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৫

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৬

প্রজেক্ট অফিসার নিয়োগ হবে বাঁধন মানব উন্নয়ন সংস্থায়

১৭

মোল্লাহাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৮

খুলনায় গাঙচিলের বিভাগীয় সাহিত্য সন্ধ্যা

১৯

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

২০